Home Book19 99 · বাংলা বাইবেল

Book19

Chapter 99

বাংলা বাইবেল
1সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে; তিনি করূবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে।
2সদাপ্রভু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।
3তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক; তিনি পবিত্র।
4রাজার বলও বিচার ভালবাসে; তুমি ন্যায়বিধি অটল করিয়া থাক, তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্ম্মিকতা সাধন করিয়া থাক।
5তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর, তাঁহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত কর; তিনি পবিত্র।
6তাঁহার যাজকদের মধ্যবর্ত্তী মোশি ও হারোণ, যাঁহারা তাঁহার নামে ডাকেন, তাঁহাদের মধ্যবর্ত্তী শমূয়েল; তাঁহারা সদাপ্রভুকে ডাকিতেন, এবং তিনি উত্তর দিতেন।
7তিনি মেঘস্তম্ভে থাকিয়া তাঁহাদিগের কাছে কথা কহিতেন; তাঁহারা তাঁহার সাক্ষ্য সকল ও তাঁহার প্রদত্ত বিধি পালন করিতেন।
8হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমিই তাঁহাদিগকে উত্তর দিয়াছিলে, তুমি তাঁহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে, তথাপি তাঁহাদের কর্ম্মের প্রতিফল দিয়াছিলে।
9তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর, তাঁহার পবিত্র পর্ব্বতের অভিমুখে প্রণিপাত কর; কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme