Book13
Chapter 1
বাংলা বাইবেল1আদম, শেখ, ইনোশ,
2কৈনন, মহললেল,
3যেরদ, হনোক, মথূশেলহ, লেমক,
4নোহ, শেম, হাম, ও যেফৎ।
5যেফতের সন্তান—গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।
6গোমরের সন্তান—অস্কিনস, দীফৎ ও তোগর্ম।
7যবনের সন্তান—ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।
8হামের সন্তান—কূশ, মিসর, পূট ও কনান।
9কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।
10রয়মার সন্তান—শিবা ও দদান। নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন।
11আর লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
12পথ্রোষীয়, পলেষ্টীয়দের আদিপুরুষ কস্লূহীয়, এবং কপ্তোরীয়, এই সকল মিসরের সন্তান।
13এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন,
14তাহার পর হেৎ,
15যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
16হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।
17শেমের সন্তান—এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক।
18আর অর্ফক্ষদ শেলহের জন্ম দিলেন, ও শেলহ এবরের জন্ম দিলেন।
19এবরের দুই পুত্র, একটীর নাম পেলগ [বিভাগ], কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন।
20আর যক্তন অল্মোদদ,
21শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম,
22ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল, শিবা,
23ওফীর, হবীলা, ও যোবরের জন্ম দিলেন। ইহারা সকলে যক্তনের সন্তান।
24শেম, অর্ফক্ষদ,
25শেলহ, এবর, পেলগ,
26রিয়ূ, সরূগ, নাহোর, তেরহ,
27অব্রাম, অর্থাৎ অব্রাহাম।
28অব্রাহামের পুত্র ইস্হাক ও ইশ্মায়েল।
29তাঁহাদের বংশাবলি এই। ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,
30পরে কেদর, অদ্বেল, মিব্সম, মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা;
31ইহারা ইশ্মায়েলের সন্তান।
32অব্রাহামের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান—সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ।
33যক্ষণের সন্তান—শিবা ও দদান। মিদিয়নের সন্তান—ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া; ইহারা সকলে কটূরার সন্তান।
34অব্রাহামের পুত্র ইস্হাক। ইস্হাকের পুত্র—এষৌ ও ইস্রায়েল।
35এষৌর সন্তান—ইলীফস, রূয়েল,
36যিয়ূশ, যালম ও কোরহ। ইলীফসের সন্তান—তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস, তিম্ন ও অমালেক।
37রূয়েলের সন্তান—নহৎ, সেরহ, শম্ম, ও মিসা।
38সেয়ীরের সন্তান—লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।
39লোটনের সন্তান—হোরি ও হোমম; এবং তিম্না লোটনের ভগিনী।
40শোবলের সন্তান—অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের সন্তান—অয়া ও অনা।
41অনার সন্তান দিশোন। দিশোনের সন্তান—হম্রণ, ইশ্বন, যিত্রণ ও করাণ।
42এৎসরের সন্তান—বিল্হন, সাবন, যাকন। দীশনের সন্তান—ঊষ ও অরাণ।
43ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্ব্বে ইহাঁরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁহার রাজধানীর নাম দিন্হাবা।
44আর বেলা মরিলে পর তাঁহার পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।
45আর যোবব মরিলে পর তৈমন দেশীয় হূশম তাঁহার পদে রাজত্ব করেন।
46আর হূশম মরিলে পর বদদের পুত্র যে হদদ মোয়াব ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম অবীৎ ছিল।
47আর হদদ্ মরিলে পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁহার পদে রাজত্ব করেন।
48আর সম্ল মরিলে পর [ফরাৎ] নদীর নিকটবর্ত্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁহার পদে রাজত্ব করেন।
49আর শৌল মরিলে পর অক্বোরের পুত্র বাল্-হানন তাঁহার পদে রাজত্ব করেন।
50আর বাল্-হানন মরিলে পর হদদ তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায়, ও ভার্য্যার নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।
51পরে হদদ মরিলেন। ইদোমের দলপতিদের নাম; দলপতি তিম্ন, দলপতি অলিয়া, দলপতি যিথেৎ,
52দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,
53পদপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্সর,
54দলপতি মগ্দীয়েল, দলপতি ঈরম; ইহাঁরা ইদোমের দলপতি।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.