Book19
Chapter 136
বাংলা বাইবেল1তোমরা সদাপ্রভুর স্তব কর; কেননা তিনি মঙ্গলময়; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
2ঈশ্বরগণের ঈশ্বরের স্তব কর; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
3প্রভুদিগের প্রভুর স্তব কর; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
4[তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য্য কর্ম্ম করেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
5যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্ম্মাণ করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
6যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
7যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্ম্মাণ করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
8যিনি দিনমানে কর্ত্তৃত্ব করণার্থে সূর্য্য গড়িয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
9রাত্রিতে কর্ত্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
10[তাঁহার স্তব কর,] যিনি প্রথমজাতদের সম্বন্ধে মিসরকে আঘাত করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
11এবং তাহাদের মধ্য হইতে ইস্রায়েলকে বাহির করিয়া আনিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
12বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
13[তাঁহার স্তব কর,] যিনি সূফ-সাগরকে দ্বিভাগ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
14এবং তাহার মধ্য দিয়া ইস্রায়েলকে পার করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
15কিন্তু ফরৌণ ও তাঁহার বাহিনীকে সূফ-সাগরে ঠেলিয়া দিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
16[তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
17যিনি মহান্ রাজগণকে আঘাত করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
18প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
19ইমোরীয়দের রাজা সীহোনকে, —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
20ও বাশনের রাজা ওগকে [বধ করিলেন]; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
21এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
22নিজ দাস ইস্রায়েলকে অধিকার জন্য দিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
23তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
24বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
25তিনি সমস্ত প্রাণীকে আহার দেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
26স্বর্গের ঈশ্বরের স্তব কর; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.