Book19
Chapter 22
বাংলা বাইবেল1ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্ত্তনাদের উক্তি হইতে কেন দূরে থাক?
2হে আমার ঈশ্বর, আমি দিবসে আহ্বান করি, কিন্তু তুমি উত্তর দেও না; রাত্রিতেও [ডাকি], আমার বিরাম হয় না।
3কিন্তু তুমিই পবিত্র, ইস্রায়েলের প্রশংসাকলাপ তোমার সিংহাসন।
4আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন; তাঁহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাঁহাদিগকে উদ্ধার করিতে।
5তাঁহারা তোমার নিকটে ক্রন্দন করিয়া রক্ষা পাইতেন, তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত হইতেন না।
6কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত।
7যাহারা আমাকে দেখে, সকলে আমাকে ঠাট্টা করে, তাহারা ওষ্ঠ বাহির করিয়া মাথা নাড়িয়া বলে,
8সদাপ্রভুর উপরে নির্ভর কর; তিনি উহাকে উদ্ধার করুন; উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত।
9তুমিই ত জঠর হইতে আমাকে উদ্ধার করিলে; যখন আমার মাতার স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে।
10গর্ভ হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত; আমার মাতৃজঠর হইতে তুমিই আমার ঈশ্বর।
11আমা হইতে দূরে থাকিও না, সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেহ নাই।
12অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে, বাশনের বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে।
13তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হা করে, বিদারক সিংহ যেন গর্জ্জন করিতেছে।
14আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে।
15আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ।
16কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে; তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে।
17আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি; উহারা আমার প্রতি দৃষ্টি করে, চাহিয়া থাকে।
18তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিবাঁট করে।
19কিন্তু, হে সদাপ্রভু, তুমি দূরে থাকিও না; হে আমার সহায়, আমার সাহায্য করিতে সত্বর হও।
20উদ্ধার কর আমার প্রাণ খড়্গ হইতে, আমার একমাত্র [আত্মা] কুকুরের হস্ত হইতে।
21নিস্তার কর আমাকে সিংহের মুখ হইতে, আর গবয়ের শৃঙ্গ হইতে—তুমি আমাকে উত্তর দিয়াছ।
22আমি আমার ভ্রাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব; সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব।
23সদাপ্রভুর ভয়কারিগণ! তাঁহার প্রশংসা কর; যাকোবের সমস্ত বংশ! তাঁহাকে সমাদর কর; তাঁহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ!
24কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই; তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই; বরং সে তাঁহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন।
25মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের সাক্ষাতে আমি আপন মানত সকল পূর্ণ করিব।
26নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাঁহার প্রশংসা করিবে; তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হউক।
27পৃথিবীর প্রান্তস্থিত সকলে স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে; জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্রণিপাত করিবে।
28কেননা রাজত্ব সদাপ্রভুরই; তিনিই জাতিগণের উপরে শাসনকর্ত্তা।
29পৃথিবীস্থ সকল পুষ্ট লোক ভোজন করিয়া প্রণিপাত করিবে; যাহারা ধূলিতে নামিতে উদ্যত, তাহারা সকলে তাঁহার সাক্ষাতে জানু পাতিবে, যে নিজে প্রাণ বাঁচাইতে অসমর্থ, সেও পাতিবে।
30এক বংশ তাঁহার সেবা করিবে, প্রভুর সম্বন্ধে ইহা ভাবী বংশকে বলা যাইবে।
31তাহারা আসিবে, তাঁহার ধর্ম্মশীলতা জ্ঞাত করিবে, অনুজাত লোকদিগকে কহিবে, তিনি কার্য্য সাধন করিয়াছেন।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.