Home Book19 26 · বাংলা বাইবেল

Book19

Chapter 26

বাংলা বাইবেল
1সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।
2সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম্ম ও চিত্ত নির্ম্মল কর।
3কেননা তোমার দয়া আমার নয়নগোচর; আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি।
4আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।
5আমি দুরাচারদের সমাজ ঘৃণা করি, দুষ্টগণের সঙ্গে বসিব না।
6আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু, এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব;
7যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই, ও তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল প্রচার করি।
8সদাপ্রভু, আমি ভালবাসি তোমার নিবাসগৃহ, তোমার গৌরবের বাসস্থান।
9পাপীদের সহিত আমার প্রাণ লইও না, রক্তপাতী মনুষ্যদের সহিত আমার জীবন লইও না।
10তাহাদের হস্তে অনিষ্ট থাকে, তাহাদের দক্ষিণ হস্ত উৎকোচে পরিপূর্ণ।
11কিন্তু আমি নিজ সিদ্ধতায় চলিব; আমাকে মুক্ত কর, ও আমার প্রতি কৃপা কর।
12আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে; আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme