Home Book19 85 · বাংলা বাইবেল

Book19

Chapter 85

বাংলা বাইবেল
1হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হইয়াছ, তুমি যাকোবের বন্দিদশা ফিরাইয়াছ।
2তুমি আপন প্রজাদের অপরাধ ক্ষমা করিয়াছ, তুমি তাহাদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ। সেলা।
3তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ, তুমি আপন কোপের চণ্ডতা হইতে ফিরিয়াছ।
4হে আমাদের ত্রাণেশ্বর, আমাদিগকে ফিরাও, আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত কর।
5আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকিবে? তুমি কি পুরুষে পুরুষে কোপ রাখিবে?
6তুমিই কি আবার আমাদিগকে সঞ্জীবিত করিবে না, যেন তোমার প্রজাগণ তোমাতে আনন্দ করে?
7হে সদাপ্রভু, তোমার দয়া আমাদিগকে দেখাও, আর তোমার পরিত্রাণ আমাদিগকে প্রদান কর।
8ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন, আমি তাহা শুনিব; কেননা তিনি আপন প্রজাদের, আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন; কিন্তু তাহারা পুনর্ব্বার মূর্খতায় না ফিরুক।
9সত্যই তাঁহার পরিত্রাণ তাহাদেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ভয় করে, যেন আমাদের দেশে গৌরব বাস করিতে পায়।
10দয়া ও সত্য পরস্পর মিলিল, ধার্ম্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল।
11ভূমি হইতে সত্যের অঙ্কুর উঠে, স্বর্গ হইতে ধার্ম্মিকতা হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়াছে।
12নিশ্চয় সদাপ্রভু মঙ্গল প্রদান করিবেন, আর আমাদের দেশ ফল প্রদান করিবে।
13ধার্ম্মিকতা তাঁহার অগ্রে অগ্রে চলিবে, তাঁহার পদচিহ্নকে মার্গস্বরূপ করিবে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme