Book19
Chapter 80
বাংলা বাইবেল1হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর, যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।
2ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশির সম্মুখে আপন পরাক্রম সতেজ কর, আমাদের পরিত্রাণার্থে আগমন কর।
3হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
4হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তুমি নিজ প্রজাগণের প্রার্থনার বিরুদ্ধে কতকাল কোপে জ্বলিবে?
5তুমি আহারার্থে তাহাদিগকে অশ্রুভক্ষ্য দিয়াছ, বহুলপরিমাণে নেত্রজল পান করাইয়াছ।
6তুমি প্রতিবাসীদের মধ্যে আমাদিগকে বিবাদের পাত্র করিতেছ, আমাদের শত্রুগণ একযোগে পরিহাস করে।
7হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
8তুমি মিসর হইতে একটী দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিদিগকে দূর করিয়া তাহা রোপন করিয়াছিলে।
9তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল।
10তাহার ছায়ার পর্ব্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষ চয়ের তুল্য হইল।
11তাহা সমুদ্র পর্য্যন্ত আপন শাখা, নদী পর্য্যন্ত আপন পল্লব বিস্তার করিল।
12তুমি কেন তাহার বেড়া ভাঙ্গিয়া ফেলিলে? পথিক সকল যে তাহার পত্র ছিঁড়ে।
13বন হইতে শূকর আসিয়া তাহা কুচায়, মাঠের পশু তাহা মুড়াইয়া খাইয়া ফেলে।
14বিনয় করি, ফির, হে বাহিনীগণের ঈশ্বর, স্বর্গ হইতে চাহিয়া দেখ, এই দ্রাক্ষালতার তত্ত্ব কর;
15রক্ষা কর তাহা, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপন করিয়াছে, আর সেই পুত্রকে, যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছ।
16ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে; তোমার মুখের তর্জ্জনে লোক বিনষ্ট হইতেছে।
17তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক।
18তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না; তুমি আমাদিগকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকিব।
19হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও; তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.