Home Book19 129 · বাংলা বাইবেল

Book19

Chapter 129

বাংলা বাইবেল
1আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, ইস্রায়েল এই কথা বলুক,
2আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, তথাপি আমার উপরে জয়ী হয় নাই।
3কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে।
4সদাপ্রভু ধর্ম্মময়, তিনি দুষ্টগণের রজ্জু ছেদন করিয়াছেন।
5সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক, যাহারা সিয়োনকে দ্বেষ করে।
6তাহারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হউক, যাহা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়;
7শস্যচ্ছেদক তাহাতে আপন হস্ত, আটিবন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না।
8আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্ব্বাদ তোমাদের প্রতি বর্ত্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্ব্বাদ করি।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme