Book19
Chapter 75
বাংলা বাইবেল1হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্ত্তী; লোকে তোমার আশ্চর্য্য কর্ম্ম সকল বর্ণনা করে।
2‘‘আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমিই ন্যায্য বিচার করিব।
3পৃথিবী ও তন্নিবাসীগণ বিলীন হইতেছে; আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। সেলা।
4আমি গর্ব্বিত লোকদিগকে কহিলাম, গর্ব্ব করিও না; দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না।
5তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না; শক্তগ্রীব হইয়া কথা কহিও না।’’
6কেননা উদয় স্থান হইতে, কি পশ্চিম হইতে, অথবা দক্ষিণ হইতে উন্নতিলাভ হয়, এমন নয়।
7কিন্তু ঈশ্বরই বিচারকর্ত্তা; তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।
8কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন, পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্য্যন্ত চাটিয়া খাইবে।
9কিন্তু আমি চিরকাল প্রচার করিব, যাকোবের ঈশ্বরের উদ্দেশে সঙ্গীত করিব।
10আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্ম্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.