Home Book19 149 · বাংলা বাইবেল

Book19

Chapter 149

বাংলা বাইবেল
1তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও; সাধুগণের সমাজে তাঁহার প্রশংসা গাও।
2ইস্রায়েল আপন নির্ম্মাণকর্ত্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানগণ আপনাদের রাজাতে উল্লাসিত হউক।
3তাহারা নৃত্যযোগে তাঁহার নামের প্রশংসা করুক, তবল ও বীণাযোগে তাঁহার প্রশংসা গান করুক;
4কেননা সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত, তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।
5সাধুগণ গৌরবে উল্লাসিত হউক; তাহারা আপন আপন শয্যাতে আনন্দগান করুক।
6তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা, তাহাদের হস্তে দ্বিধার খড়্‌গ থাকুক;
7যেন তাহারা জাতিগণকে প্রতিফল দেয়, লোকবৃন্দকে শাস্তি দেয়;
8যেন তাহাদের রাজগণকে শৃঙ্খলে, তাহাদের মান্যগণ্য লোকদিগকে লৌহনিগড়ে বদ্ধ করে;
9যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করে; ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্য্যাদা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme