Home Book19 142 · বাংলা বাইবেল

Book19

Chapter 142

বাংলা বাইবেল
1আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি, নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি।
2আমি তাঁহার কাছে আমার খেদের কথা ভাঙ্গিয়া বলি, তাঁহাকে আমার সঙ্কট জানাই।
3আমার আত্মা যখন আমার মধ্যে অবসন্ন হইয়াছিল, তখন তুমিই আমার মার্গ জ্ঞাত ছিলে; যে পথে আমি চলি, লোকেরা গোপনে আমার জন্য ফাঁদ পাতিয়াছে।
4[আমার] দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখ, আমাকে চিনে এমন কেহই নাই, আমার আশ্রয় বিনষ্ট হইল; কেহই আমার প্রাণের তত্ত্ব করে না।
5আমি তোমার কাছে কাঁদিলাম, হে সদাপ্রভু, আমি কহিলাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার।
6আমার কাকূক্তিতে অবধান কর, কেননা আমি অতিশয় ক্ষীণ হইয়াছি; আমার তাড়নাকারিগণ হইতে আমাকে উদ্ধার কর; কেননা আমা অপেক্ষা তাহারা বলবান।
7কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর, যেন আমি তোমার নামের স্তব করি; ধার্ম্মিকেরা আমাকে বেষ্টন করিবে, কেননা তুমি আমার মঙ্গল করিবে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme