Home Book19 48 · বাংলা বাইবেল

Book19

Chapter 48

বাংলা বাইবেল
1সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্ব্বতে।
2রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল, উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্ব্বত, মহান্‌ রাজার পুরী।
3ঈশ্বর, তাহার অট্টালিকা-সমূহের মধ্যে, উচ্চদুর্গ বলিয়া আপনার পরিচয় দিয়াছেন।
4কেননা দেখ, রাজগণ সভাস্থ হইয়াছিলেন; তাঁহারা এক সঙ্গে চলিয়া গেলেন;
5তাঁহারা দেখিলেন, অমনি স্তম্ভিত হইলেন, বিহ্বল হইলেন, শীঘ্র পলায়ন করিলেন।
6ঐ স্থানে তাঁহাদের কাঁপনি ধরিল, প্রসবকারিণীর ন্যায় ব্যথা ধরিল।
7তুমি পূর্ব্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজ সকল ভগ্ন করিয়া থাক।
8আমরা যাহা শুনিয়াছিলাম, তাহা দেখিয়াছি, বাহিনীগণের সদাপ্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে; ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। সেলা।
9আমরা তোমার দয়া ধ্যান করিয়াছি, হে ঈশ্বর, তোমার মন্দিরের অভ্যন্তরে।
10যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত; তোমার দক্ষিণ হস্ত ধর্ম্মশীলতায় পরিপূর্ণ।
11সিয়োন পর্ব্বত আনন্দ করুক, যিহূদার কন্যারা উল্লাসিত হউক, তোমার শাসননিচয়ের জন্য।
12তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, তাহার চারিদিকে ভ্রমণ কর, তাহার দুর্গ সকল গণনা কর,
13তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ কর, তাহার অট্টালিকা সকল সন্দর্শন কর, যেন ভাবী বংশের কাছে তাহার বর্ণনা করিতে পার।
14কেননা এই ঈশ্বর অনন্তকালতরে আমাদের ঈশ্বর; তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme