Home Book19 4 · বাংলা বাইবেল

Book19

Chapter 4

বাংলা বাইবেল
1হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দেও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ; আমাকে দয়া কর, আমার প্রার্থনা শুন।
2হে মানব-সন্তানগণ, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলীকতা ভালবাসিবে, ও মিথ্যাকথার অন্বেষণ করিবে? সেলা।
3তোমরা জানিও, সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন; আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন।
4তোমরা ভয় কর, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ, ও নীরব হও। সেলা।
5তোমরা ধার্ম্মিকতার বলি উৎসর্গ কর, আর সদাপ্রভুতে বিশ্বাস রাখ।
6অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর।
7তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না।
8আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব; কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme