Home Book19 124 · বাংলা বাইবেল

Book19

Chapter 124

বাংলা বাইবেল
1যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন, ইস্রায়েল ইহা বলুক,
2যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠিয়াছিল,
3তখন তাহারা আমাদিগকে জীবদ্দশায় গ্রাস করিত, যখন আমাদের প্রতি তাহাদের ক্রোধ প্রজ্বলিত হইত।
4তখন জল আমাদিগকে প্লাবিত করিত, স্রোত আমাদের প্রাণের উপর দিয়া বহিত;
5তখন গর্ব্বিত জল আমাদের প্রাণের উপর দিয়া বহিত।
6ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই।
7আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ হইতে পক্ষীর ন্যায় রক্ষা পাইয়াছে; ফাঁদ ছিঁড়িয়াছে, আর আমরা রক্ষা পাইয়াছি।
8সদাপ্রভুর নামে আমাদের সাহায্য, তিনি আকাশ ও পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme