Book19
Chapter 137
বাংলা বাইবেল1বাবিলীয় নদী সকলের তীরে, তথায় আমরা বসিতাম আর কাঁদিতাম, যখন সিয়োনকে মনে পড়িত।
2আমরা তথাকার বাইশী বৃক্ষে আপন আপন বীণা টাঙ্গাইয়া রাখিতাম।
3কারণ তথায় আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গীত শুনিতে চাহিত, আমাদের উপদ্রবিগণ আনন্দের রব শুনিতে চাহিত, বলিত, ‘আমাদের কাছে সিয়োনের একটা গীত গাও।’
4আমরা কেমন করিয়া বিজাতীয় ভূমিতে সদাপ্রভুর গীত গান করিব?
5যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত [কৌশল] ভুলিয়া যাউক।
6আমার জিহ্বা তালুতে সংলগ্ন হউক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আপন পরমানন্দ হইতে যিরূশালেমকে অধিক ভাল না বাসি।
7হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর; তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর, উহার মূল পর্য্যন্ত উৎপাটন কর।’
8হে বাবিল-কন্যা, হে বিনাশপাত্রি, ধন্য সেই, যে তোমাকে সেইরূপ প্রতিফল দিবে, যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ।
9ধন্য সেই, যে তোমার শিশুগণকে ধরে, আর শৈলের উপরে আছড়ায়।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.