Book19
Chapter 77
বাংলা বাইবেল1আমি স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব; স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন।
2সঙ্কটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম; রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সঙ্কুচিত হইল না; আমার প্রাণ প্রবোধ মানিল না।
3আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোঁকাইতেছি; ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্চ্ছিত হইতেছে। সেলা।
4তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ; আমি এত উদ্বিগ্ন যে, কথা কহিতে পারি না।
5আমি আলোচনা করিলাম পূর্ব্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল।
6আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি; আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল।
7প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না?
8তাঁহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাঁহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে?
9ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? সেলা।
10পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব] ।
11আমি সদাপ্রভুর কর্ম্ম সকল উল্লেখ করিব; তোমার পূর্ব্বকালীন আশ্চর্য্য ক্রিয়া সকল স্মরণ করিব।
12আমি তোমার সমস্ত কর্ম্ম ধ্যানও করিব, তোমার ক্রিয়া সকল আলোচনা করিব।
13হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ; ঈশ্বরের তুল্য মহান্ ঈশ্বর কে?
14তুমিই আশ্চর্য্য-কার্য্যকারী ঈশ্বর, তুমি জাতিগণের মধ্যে তোমার পরাক্রম জ্ঞাত করিয়াছ।
15তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে, যাকোবের ও যোষেফের সন্তানগণকে, মুক্ত করিয়াছ। সেলা।
16হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল।
17জলধর সকল জলধারা বর্ষণ করিল, মেঘমালা গর্জ্জন করিল, তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল।
18চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল, পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল।
19সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না।
20তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মোশি ও হারোণের হস্ত দ্বারা চালাইয়াছিলে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.