Home Book19 114 · বাংলা বাইবেল

Book19

Chapter 114

বাংলা বাইবেল
1ইস্রায়েল যখন বাহির হইল মিসর হইতে, যাকোবের বংশ পরভাষী লোক হইতে,
2তখন যিহূদা হইল তাঁহার ধর্ম্মধাম, ইস্রায়েল হইল তাঁহার রাজ্য।
3দেখিয়া সমুদ্র পলায়ন করিল, যর্দ্দন উজানে বহিল।
4পর্ব্বতগণ লম্ফ দিল মেষের ন্যায়, উপপর্ব্বতগণ লম্ফ দিল মেষশাবকের ন্যায়।
5তোমার কি হইল, সমুদ্র, তুমি কেন পলাইলে? যর্দ্দন, তুমি কেন উজানে বহিলে?
6পর্ব্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষের ন্যায়? উপপর্ব্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষশাবকের ন্যায়?
7পৃথিবী! তুমি কম্পিত হও, প্রভুর সাক্ষাতে, যাকোবের ঈশ্বরের সাক্ষাতে।
8তিনি শৈলকে পরিণত করিলেন জলাশয়ে, চকমকি প্রস্তরকে জলের উৎসে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme