Home Book19 67 · বাংলা বাইবেল

Book19

Chapter 67

বাংলা বাইবেল
1ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্ব্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেলা।
2এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ, ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়।
3হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক।
4লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দগান করুক; যেহেতু তুমি ন্যায়ে জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। সেলা।
5হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক।
6পৃথিবী নিজ ফল দিয়াছে; ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদিগকে আশীর্ব্বাদ করিবেন।
7ঈশ্বর আমাদিগকে আশীর্ব্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাঁহাকে ভয় করিবে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme