Home Book19 30 · বাংলা বাইবেল

Book19

Chapter 30

বাংলা বাইবেল
1সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।
2হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্ত্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে।
3সদাপ্রভু, তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্ত্তে নামিয়া না যাই।
4হে সদাপ্রভুর সাধুগণ, তাঁহার উদ্দেশে সঙ্গীত কর, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।
5কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁহার অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত।
6আমার সুখাবস্থায় আমি বলিয়াছিলাম, আমি কখনও বিচলিত হইব না।
7সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্ব্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে; তুমি মুখ লুকাইলে; আমি বিহ্বল হইয়া পড়িলাম।
8সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিলাম, সদাপ্রভুরই কাছে বিনতি করিলাম।
9কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে?
10শুন, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর; সদাপ্রভু, আমার সহায় হও।
11তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ; তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ,
12যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে, নীরব না থাকে। সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার স্তব করিব।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme