Book19
Chapter 125
বাংলা বাইবেল1যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, তাহারা সিয়োন পর্ব্বতের সদৃশ, যাহা অটল ও চিরস্থায়ী।
2যিরূশালেমের চারিদিকে পর্ব্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন; এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত আছেন।
3কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্ম্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্ম্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।
4সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গলস্বভাব, সরলচিত্তদের মঙ্গল কর।
5কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্ম্মাচারীদের সহপথিক করিবেন। ইস্রায়েলের উপরে শান্তি বর্ত্তুক।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.