Home Book19 6 · বাংলা বাইবেল

Book19

Chapter 6

বাংলা বাইবেল
1হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না।
2হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি ম্লান হইয়াছি; হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে।
3আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি হে সদাপ্রভু, আর কত কাল?
4হে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর।
5কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে?
6আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি; প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই।
7মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।
8হে অধর্ম্মাচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন।
9সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন।
10আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে; তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme