Book19
Chapter 93
বাংলা বাইবেল1সদাপ্রভু রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর জগৎও অটল, তাহা বিচলিত হইবে না।
2তোমার সিংহাসন পূর্ব্বাবধি অটল; অনাদিকাল হইতে তুমি বিদ্যমান।
3নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।
4জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা, ঊর্দ্ধস্থ সদাপ্রভু বলবান।
5তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.