Book19
Chapter 14
বাংলা বাইবেল1মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম্ম করিয়াছে; সৎকর্ম্ম করে এমন কেহই নাই।
2সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন; দেখিতে চাহিলেন, বুদ্ধিপূর্ব্বক কেহ চলে কি না, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।
3সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে; সৎকর্ম্ম করে, এমন কেহই নাই, এক জনও নাই।
4অধর্ম্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না।
5ঐ স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে; কেননা ঈশ্বর ধার্ম্মিক বংশের মধ্যবর্ত্তী।
6তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ; কেননা সদাপ্রভু তাহার আশ্রয়।
7আঃ! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকোব উল্লাসিত হইবে, ইস্রায়েল আনন্দ করিবে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.