Book19
Chapter 123
বাংলা বাইবেল1আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমিই স্বর্গে সমাসীন।
2দেখ, কর্ত্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি, যত দিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।
3আমাদিগকে কৃপা কর, হে সদাপ্রভু, কৃপা কর, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি।
4আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে, সুখী লোকদের বিদ্রূপে, অহঙ্কারীদের অবজ্ঞায়।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.