Home Book19 57 · বাংলা বাইবেল

Book19

Chapter 57

বাংলা বাইবেল
1আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্য্যন্ত এই সব দুর্দ্দশা অতীত না হয়।
2আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্য কার্য্যসাধক ঈশ্বরকেই ডাকিব।
3তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন; সেলা ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন।
4আমার প্রাণ সিংহগণের মধ্যবর্ত্তী; অগ্নি-শিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বড়শা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্‌গ।
5হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
6তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে; তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে, আপনারাই তাহার মধ্যে পতিত হইল। সেলা।
7আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমি স্তব করিব।
8হে আমার গৌরব, জাগ্রৎ হও; নেবল ও বীণে, জাগ্রৎ হও; আমি ঊষাকে জাগাইব।
9হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
10কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্য্যন্ত মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত।
11হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme