Book19
Chapter 120
বাংলা বাইবেল1আমি সঙ্কটে সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন।
2সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।
3হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দিবেন? তোমাকে অধিক কি যোগাইবেন?
4বীরের তীক্ষ্ণ বাণসমূহ, ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ।
5হায় হায়, আমি মেশকে প্রবাস করিতেছি, কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি।
6বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে, যে সন্ধি ঘৃণা করে।
7আমি সন্ধিপ্রিয়, কিন্তু যখন কথা বলি উহারা যুদ্ধ চায়।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.