Home Book19 47 · বাংলা বাইবেল

Book19

Chapter 47

বাংলা বাইবেল
1হে সমুদয় জাতি, করতালি দেও; আনন্দরবে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।
2কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান্‌ রাজা।
3তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন।
4তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন; তাহা যাকোবের শ্লাঘার বিষয়, যাহাকে তিনি প্রেম করিলেন। সেলা।
5ঈশ্বর জয়ধ্বনি পুরঃসর, সদাপ্রভু তূরীধ্বনি পুরঃসর, ঊর্দ্ধগমন করিলেন।
6ঈশ্বরের উদ্দেশে স্তব কর, স্তব কর; আমাদের রাজার উদ্দেশে স্তব কর, স্তব কর।
7কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা; বুদ্ধি সহযোগে স্তব কর।
8ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন; ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট।
9জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছেন, অব্রাহামের ঈশ্বরের প্রজা হইবার উদ্দেশে; কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের; তিনি অতিশয় উন্নত।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme