Home Book19 24 · বাংলা বাইবেল

Book19

Chapter 24

বাংলা বাইবেল
1পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই; জগৎ ও তন্নিবাসিগণ তাঁহার।
2কেননা তিনিই সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন।
3কে সদাপ্রভুর পর্ব্বতে উঠিবে? কে তাঁহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে?
4যাহার অঞ্জলি নির্দ্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই।
5সেই সদাপ্রভু হইতে আশীর্ব্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর হইতে ধার্ম্মিকতা পাইবে।
6এই তাঁহার অন্বেষণকারীদের বংশ; ইহারা তোমার মুখের অন্বেষী, হে যাকোবের [ঈশ্বর]। সেলা।
7হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও; প্রতাপের রাজা প্রবেশ করিবেন।
8সেই প্রতাপের রাজা কে? পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু।
9হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, মস্তক উত্থাপন কর; প্রতাপের রাজা প্রবেশ করিবেন।
10সেই প্রতাপের রাজা কে? বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। সেলা।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme