Book19
Chapter 59
বাংলা বাইবেল1হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার কর, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন কর।
2অধর্ম্মাচারীদের হইতে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা কর।
3কারণ দেখ, তাহারা আমার প্রাণের জন্য লুকাইয়া আছে, বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হইতেছে, হে সদাপ্রভু, আমার অধর্ম্মের জন্য নয়, আমার পাপের জন্য নয়।
4আমার বিনা অপরাধে তাহারা দৌড়িয়া আসিয়া প্রস্তুত হইতেছে; তুমি আমাকে দেখা দিবার জন্য জাগ্রৎ হও, দৃষ্টিপাত কর।
5হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্ম্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। সেলা।
6তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আইসে, কুকুরের ন্যায় শব্দ করে, নগরের চারিদিকে ভ্রমণ করে।
7দেখ, তাহারা মুখে বক বক করিতেছে, তাহাদের ওষ্ঠের মধ্যে খড়্গ আছে; কেননা [তাহারা বলে], কে শুনিতে পায়?
8কিন্তু, সদাপ্রভু! তুমি তাহাদিগকে পরিহাস করিবে, তুমি সমস্ত জাতিকে বিদ্রূপ করিবে।
9হে আমার বল, আমি তোমার অপেক্ষা করিব; কেননা ঈশ্বর আমার উচ্চদুর্গ।
10আমার দয়াবান্ ঈশ্বর আমার সম্মুখবর্ত্তী হইবেন, ঈশ্বর আমার গুপ্ত শত্রুদের দশা আমাকে দেখাইবেন।
11তুমি তাহাদিগকে বধ করিও না, পাছে আমার লোকেরা ভুলিয়া যায়; হে প্রভু, আমাদের ঢাল, তোমার শক্তিতে তাহাদিগকে ছড়াইয়া নীচে ফেল।
12তাহাদের ওষ্ঠাধরের বাক্য মুখের পাপমাত্র; তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহঙ্কারে ধরা পড়ুক,
13তুমি সংহার কর তাহাদিগকে, ক্রোধে সংহার কর, যেন তাহারা আর না থাকে; তাহারা জানুক, ঈশ্বর যাকোবের মধ্যে কর্ত্তৃত্ব করেন, পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত করেন। সেলা।
14তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আইসুক, কুকুরের ন্যায় শব্দ করুক, নগরের চারিদিকে ভ্রমণ করুক।
15তাহারা খাদ্যের চেষ্টায় পর্য্যটন করিবে, তৃপ্ত না হইলে রাত্রি-যাপন করিবে।
16কিন্তু আমি তোমার বল কীর্ত্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যূষে আনন্দধ্বনি করিব; কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে আশ্রয়।
17হে আমার বল, আমি তোমার উদ্দেশে সঙ্গীত করিব, কেননা ঈশ্বর আমার উচ্চদুর্গ, তিনি আমার দয়াবান্ ঈশ্বর।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.