Home Book19 87 · বাংলা বাইবেল

Book19

Chapter 87

বাংলা বাইবেল
1তাঁহার ভিত্তিমূল পবিত্র পর্ব্বত-শ্রেণীতে অবস্থিত।
2সদাপ্রভু সিয়োনের পুরদ্বার সকল ভালবাসেন, যাকোবের সমুদয় আবাস অপেক্ষা ভালবাসেন।
3হে ঈশ্বরের পুরি, তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথা কথিত হয়। সেলা।
4যাহারা আমাকে জানে, তাহাদের মধ্যে আমি রহবের ও বাবিলের উল্লেখ করিব; দেখ, পলেষ্টিয়া, সোর ও কূশ; এই ব্যক্তি তথায় জন্মিল।
5আর সিয়োনের বিষয়ে বলা যাইবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল, এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন।
6সদাপ্রভু যখন জাতিগণের নাম লিখেন, তখন গণনা করিলেন, এই ব্যক্তি তথায় জন্মিল। সেলা।
7গায়কগণ ও নর্ত্তকগণ [বলিবে], আমার সমস্ত উনুই তোমার মধ্যে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme