Book18
Chapter 39
বাংলা বাইবেল1তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পার?
2তাহারা কত মাস গর্ভ ধারণ করে, তাহা কি নির্ণয় করিতে পার? তাহাদের প্রসবকাল কি জান?
3তাহারা হেঁট হয়, প্রসব করে, অমনি দুঃখ ঝাড়িয়া ফেলে।
4তাহাদের শাবকগণ বলবান হয়, তাহারা মাঠে বৃদ্ধি পায়, তাহারা প্রস্থান করে, আর ফিরিয়া আইসে না।
5কে বন্য গর্দ্দভকে স্বাধীন করিয়া ছাড়িয়া দিয়াছে? কে বন্য খরের বন্ধন মুক্ত করিয়াছে?
6আমি মরুভূমিকে তাহার গৃহ করিয়াছি, লবণভূমিকে তাহার নিবাস করিয়াছি।
7সে নগরের কলরবকে পরিহাস করে, চালকের শব্দ শুনে না।
8পর্ব্বতশ্রেণী তাহার চরাণিস্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে।
9গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?
10তুমি কি যোতে গবয়কে সীতায় বাঁধিতে পার? সে কি তোমার পশ্চাতে পশ্চাতে তলভূমিতে মই দিবে?
11তাহার বলবাহুল্যে তুমি কি তাহাকে বিশ্বাস করিবে? তোমার কর্ম্ম কি তাহাকে সমর্পণ করিবে?
12তুমি কি তাহার প্রতি এমন বিশ্বাস রাখিবে যে, সে তোমার শস্য আনিবে, তাহা খামারে একত্র করিবে?
13উষ্ট্রপক্ষিণীর ডানা উল্লাস করে, কিন্তু তাহার পক্ষ ও পালখ কি স্নেহবান্?
14সে ত ভূমিতে আপন ডিম্ব ত্যাগ করে, ধূলায় উষ্ণ হইতে দেয়।
15তাহার মনে থাকে না যে, হয় ত চরণে তাহা চূর্ণ করিবে, কিম্বা বন্য পশু তাহা দলাইবে।
16সে আপন শাবকগণের প্রতি পরের ন্যায় নির্দ্দয় হয়, প্রসব-বেদনা বিফল হইলেও নিশ্চিন্ত থাকে;
17যেহেতু ঈশ্বর তাহাকে জ্ঞানহীন করিয়াছেন, তাহাকে বুদ্ধি দেন নাই।
18সে যখন পক্ষ তুলিয়া গমন করে, তখন অশ্বকে ও তদারোহীকে পরিহাস করে।
19তুমি কি অশ্বকে বিক্রম দিয়াছ? তাহার গ্রীবাদেশে কেশর দিয়াছ?
20তাহাকে কি পঙ্গপালবৎ লম্ফন করাইয়াছ? তাহার নাসারবের তেজ অতি ভয়ানক।
21সে তলভূমিতে খুর ঘসে, নিজ বিক্রমে আমোদ করে, অস্ত্রশস্ত্রের সহিত সাক্ষাৎ করিতে যায়।
22সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, খড়্গের সম্মুখ হইতে ফিরে না,
23তূণ তাহার বিরুদ্ধে শব্দ করে, শাণিত বড়শা ও শূল শব্দ করে।
24সে উগ্রতায় ও রাগে ভূমি খাইয়া ফেলে, তূরীবাদ্য শুনিলে দাঁড়াইয়া থাকে না।
25তূরীর রবের সহিত সে হ্রেষা শব্দ করে, দূর হইতে সংগ্রামের গন্ধ পায়, সেনাপতিদের হূঙ্কার ও সিংহনাদ শুনে।
26তোমারই বুদ্ধিতে কি বাজপক্ষী উড়ে, দক্ষিণ দিকে আপন পক্ষ বিস্তার করে?
27তোমারই আজ্ঞাতে কি ঈগল ঊর্দ্ধে উঠে, উচ্চ স্থানে আপনার বাসা করে?
28সে শৈল বসতি করে, তথায় তাহার বাসা, সে শৈলাগ্রে ও দুরাক্রম স্থানে থাকে।
29তথা হইতে সে শিকার অবলোকন করে, তাহার চক্ষু দূর হইতে তাহা নিরীক্ষণ করে।
30তাহার শাবকগণও রক্ত চুষে, সে স্থানে শব, সেই স্থানে সেও থাকে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.