Book18
Chapter 17
বাংলা বাইবেল1আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত।
2সত্য, বিদ্রূপকারিগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুর্গোচরে আছে।
3বিনয় করি, তুমি অঙ্গীকার কর, তোমার কাছে তুমিই আমার প্রতিভূ হও; আর কে আছে যে, আমার হাতে তালী দিবে?
4তুমি ইহাদের চিত্ত বুদ্ধিরহিত করিয়াছ, তাই ইহাদিগকে উন্নত করিবে না।
5যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিগকে অর্পণ করে, তাহার সন্তানদের চক্ষু অন্ধ হইবে।
6উনি আমাকে লোকদের হাস্যাস্পদ করিয়াছেন, লোকে যাহার মুখে থুথু ফেলে, আমি এমন হইলাম।
7আমার চক্ষু মনস্থাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্ব্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে।
8ইহাতে সরলাচারীরা মচৎকৃত হইবে, পামরের বিরুদ্ধে নির্দ্দোষ উত্তেজিত হইয়া উঠিবে।
9কিন্তু ধার্ম্মিক আপন পথে অগ্রসর হইবে, যে শুচিহস্ত, সে উত্তরোত্তর প্রবল হইবে।
10কিন্তু তোমরা সকলে এখন ফিরিয়া আইস, তোমাদের মধ্যে কাহাকেও জ্ঞানবান দেখি না।
11আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভগ্ন, আমার মনোরথ সকল ভগ্ন হইয়াছে।
12ইহারা রাত্রিকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে।
13যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,
14যদি ক্ষয়কে বলিয়া থাকি, তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাতা ও ভগিনী;
15তবে আমার আশা কোথায়? আর আমার আশা কে দেখিতে পাইবে?
16তাহা পাতালের অর্গল পর্য্যন্ত নামিয়া যাইবে, যখন একবার ধূলায় বিশ্রাম পাওয়া যায়।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.