Book18
Chapter 25
বাংলা বাইবেল1পরে শূহীয় বিল্দদ উত্তর করিয়া কহিলেন,
2প্রভুত্ব ও ভয়ানকতা তাঁহার, তিনি আপন উচ্চস্থানে থাকিয়া শাস্তি বিধান করেন।
3তাঁহার সৈন্যদল কি গণনা করা যায়? তাঁহার দীপ্তি কাহার উপরে না উঠে?
4তবে ঈশ্বরের কাছে মর্ত্ত্য কেমন করিয়া ধার্ম্মিক হইবে? অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে?
5দেখ, তাঁহার দৃষ্টিতে চন্দ্রও নিস্তেজ, তারাগণও নির্ম্মল নহে;
6তবে কীটসদৃশ মর্ত্ত্য কি? কৃমিসদৃশ মনুষ্য-সন্তান কি?
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.