Book18
Chapter 20
বাংলা বাইবেল1নামাথীয় সোফর উত্তর করিয়া কহিলেন,
2আমার চিন্তা উত্তর দিতে আমাকে উত্তেজনা করে, কারণ আমি অধৈর্য্য হইলাম।
3আমি নিজ অপমানসূচক উপদেশ শুনিলাম, আমার বুদ্ধি হইতে আত্মা আমাকে উত্তর যোগায়।
4তুমি কি ইহা জান না যে, কালের আরম্ভাবধি, পৃথিবীতে মনুষ্যের স্থাপনাবধি,
5দুষ্টগণের আনন্দগান ক্ষণমাত্রস্থায়ী, পামরের হর্ষ নিমেষমাত্রস্থায়ী?
6তাহার মহত্ত্ব যদি আকাশ পর্য্যন্ত উঠে, তাহার মস্তক যদি মেঘ স্পর্শ করে,
7তথাপি সে আপন বিষ্ঠার ন্যায় চিরতরে বিনষ্ট হইবে; যাহারা তাহাকে দেখিত, তাহারা বলিবে, সে কোথায়?
8সে স্বপ্নবৎ লুপ্ত হইবে, নিরুদ্দেশ হইবে; সে রাত্রিকালীন দর্শনের ন্যায় দূরীকৃত হইবে।
9যে চক্ষু তাহাকে দেখিত, সে আর দেখিবে না, তাহার বাসস্থান আর তাহাকে দেখিবে না।
10তাহার সন্তানগণ দরিদ্রদের কাছে দয়া চাহিবে, তাহার হস্ত তাহার সম্পত্তি ফিরাইয়া দিবে।
11তাহার অস্থি যৌবনের তেজে পরিপূর্ণ, কিন্তু তাহার সহিত তাহাও ধূলায় শয়ন করিবে।
12যদ্যপি দুষ্টতা তাহার মুখে মিষ্ট লাগে, আর সে তাহা জিহ্বার নীচে লুকাইয়া রাখে,
13যদ্যপি ভালবাসিয়া তাহা ত্যাগ না করে, কিন্তু মুখের মধ্যে রাখিয়া দেয়;
14তথাপি তাহার অন্ন উদরে গিয়া বিকৃত হয়, তাহার অন্তরে কালসর্পের গরলস্বরূপ হয়।
15সে ধন গ্রাস করিয়াছে, আবার তাহা বমন করিবে; ঈশ্বর তাহার উদর হইতে তাহা বাহির করিবেন;
16সে সর্পের গরল চুষিবে, বিষধরের জিহ্বা তাহাকে সংহার করিবে।
17সে নদী সকলের প্রতি দৃষ্টি করিবে না, মধু ও দধিপ্রবাহী স্রোত সকল দেখিবে না।
18সে আপন পরিশ্রমের ফল ফিরিয়া দিবে, গ্রাস করিবে না, সে নিজ লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করিবে না।
19কারণ সে দরিদ্রগণকে উৎপীড়ন ও ত্যাগ করিত, সে যাহা নির্ম্মাণ করে নাই, এমন গৃহ কাড়িয়া লইত।
20তাহার উদরে শান্তি হইত না, সে আপন অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করিতে পারিবে না
21তাহার গ্রাসে কিছু অবশিষ্ট থাকিত না, অতএব তাহার সুদশা থাকিবে না।
22সে পূর্ণ প্রাচুর্য্যের সময়ে কষ্টে পড়িবে, উপদ্রুত সকলের হস্ত তাহাকে আক্রমণ করিবে।
23সে যখন নিজ উদর পূর্ণ করিতে উদ্যত হয়, [ঈশ্বর] তাহার উপরে আপন ক্রোধাগ্নি নিক্ষেপ করিবেন, তাহার ভোজনকালে তাহার উপরে তাহা বর্ষণ করিবেন।
24সে লৌহাস্ত্র হইতে পলায়ন করিবে, কিন্তু পিত্তলের ধনুর্ব্বাণে বিদ্ধ হইবে।
25সে বাণ টানিলে তাহা তাহার অঙ্গ হইতে বাহির হয়, তাহার পিত্ত হইতে চক্মকে বাণাগ্র নির্গত হয়, নানাবিধ ত্রাস তাহাকে আক্রমণ করে।
26তাহার ধনরূপে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা ব্যজনে অগ্নি তাহাকে গ্রাস করিবে। তাহার তাম্বুতে অবশিষ্ট সকলই ভস্ম করিবে।
27আকাশমণ্ডল তাহার অপরাধ ব্যক্ত করিবে, পৃথিবী তাহার প্রতিকূলে উঠিবে।
28তাহার বাটীর সম্পত্তি উড়িয়া যাইবে, তাহা ঈশ্বরের ক্রোধের দিনে গলিয়া যাইবে।
29ইহাই ঈশ্বর হইতে দুষ্ট মনুষ্যের লভ্য অংশ, ইহাই ঈশ্বর নিরূপিত তাহার অধিকার।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.