Book13
Chapter 8
বাংলা বাইবেল1বিন্যামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্বেল,
2ও তৃতীয় অহর্হ, চতুর্থ নোহা, ও পঞ্চম রাফা।
3আর বেলার সন্তান অদ্দর, গেরা,
4অবীহূদ, অবীশূয়, নামান,
5আহোহ, গেরা, শফূফন ও হূরম।
6এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।
7আর তিনি নামান, অহিয় ও গেরা, ইহাঁদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ।
8আর তিনি তাঁহাদিগকে বিদায় করিলে পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাঁহার ভার্য্যা হূশীম ও বারা।
9আর তাঁহার হোদশ নামিকা স্ত্রীর গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় ও মির্ম;
10তাঁহার এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন।
11আর হূশীমের গর্ভজাত তাঁহার পুত্র অহীটূব ও ইল্পাল।
12আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,
13এবং বরীয় ও শেমা; ইহাঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইহাঁরা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন।
14আর বরীয়ের সন্তান অহিয়ো, শাশক,
15যিরেমোৎ, সবদিয়, অরাদ,
16এদর, মীখায়েল, যিশ্পা ও যোহ।
17আর ইল্পালের সন্তান সবদিয়, মশুল্লম,
18হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব।
19আর শিমিয়ির সন্তান যাকীম,
20সিখ্রি, সব্দি,
21ইলীয়ৈনয়, সিল্লথয়,
22ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
23আর শাশকের সন্তান যিশ্পন, এবর,
24ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়,
25এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
26আর যিরোহমের সন্তান শিম্শরয়,
27শহরিয়, অথলিয়, যারিশিয়, এলিয় ও সিখ্রি।
28ইহাঁরা পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন, ইহাঁরা যিরূশালেমে বাস করিতেন।
29আর গিবিয়োনের পিতা [যিয়ীয়েল] গিবিয়োনে বাস করিতেন, তাঁহার স্ত্রীর নাম মাখা।
30তাঁহার জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর,
31কীশ, বাল, নাদব, গদোর, অহিয়ো ও সখর।
32আর মিক্লোতের পুত্র শিমিয়। ইহাঁরাও আপন ভাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতাদের কাছে বাস করিতেন।
33নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
34আর যোনাথনের পুত্র মরীব্-বাল, ও মরীব্-বালের পুত্র মীখা।
35আর মীখার সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস।
36আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা।
37মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলীয়াসা, তাহার পুত্র আৎসেল।
38আৎসেলের ছয় পুত্র; তাহাদের নাম এই এই; অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান; ইহারা সকলে আৎসেলের সন্তান।
39আর তাহার ভ্রাতা এশকের সন্তান—জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।
40আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.