Book13
Chapter 16
বাংলা বাইবেল1পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
2আর দায়ূদ হোমবলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিবার পর সদাপ্রভুর নামে লোকদিগকে আশীর্ব্বাদ করিলেন।
3আর সমস্ত ইস্রায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানা রুটী ও এক এক ভাগ [অন্য খাদ্য] ও এক একখানা দ্রাক্ষাপিষ্টক দিলেন।
4পরে তিনি সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে পরিচর্য্যা করিতে, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিতে, তাঁহার স্তবগান ও প্রশংসা করিতে লেবীয়দের কয়েক জনকে নিযুক্ত করিলেন;
5আসফ অধ্যক্ষ, দ্বিতীয় সখরিয়, অপর যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সম্মুখে নেবল ও বীণা, আসফ উচ্চধ্বনির করতাল, আর বনায় ও যহসীয়েল,
6এই দুই জন যাজক নিত্য তূরী বাজাইতেন।
7আর সেই দিন দায়ূদ সদাপ্রভুর উদ্দেশে স্তবগান করিবার ভার আসফের ও তাঁহার ভ্রাতাদের হস্তে প্রথমে সমর্পণ করিলেন।
8সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।
9তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর। তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল ধ্যান কর।
10তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক।
11সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।
12স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য্য কর্ম্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;
13তোমরা ত তাঁহার দাস ইস্রায়েলের বংশ, তোমরা যাকোব-সন্তান, তাঁহার মনোনীত লোক।
14তিনি আমাদের ঈশ্বর, সদাপ্রভু, তাঁহার শাসন সকল সমস্ত পৃথিবীতে বিদ্যমান।
15তোমরা তাঁহার নিয়ম অনন্তকাল স্মরণ করিও, সেই বাক্য তিনি সহস্র পুরুষপরম্পরার প্রতি আদেশ করিয়াছেন।
16সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইস্হাকের কাছে করিলেন;
17তিনি তাহা যাকোবের জন্য বিধি বলিয়া, ইস্রায়েলের জন্য অনন্তকালীন নিয়ম বলিয়া দাঁড় করাইয়াছিলেন;
18তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব, তাহাই তোমাদের নির্ণীত অধিকার;
19তৎকালে তোমরা সংখ্যাতে অধিক ছিলে না, অল্পই ছিলে, এবং তথায় প্রবাসী ছিলে।
20তাহারা এক জাতি হইতে অন্য জাতির নিকটে, এক রাজ্য হইতে অন্য লোকবৃন্দের নিকটে বেড়াইত।
21তিনি কোন মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না, বরং তাহাদের জন্য রাজগণকেও অনুযোগ করিতেন,—
22“আমার অভিষিক্ত ব্যক্তিগণকে স্পর্শ করিও না, আমার ভাববাদিগণের অপকার করিও না।”
23সমস্ত ভুবন! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর।
24প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব, সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল।
25কেননা সদাপ্রভু মহান্ ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
26কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্ম্মাতা।
27প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী, শক্তি ও আনন্দ তাঁহার বাসস্থানে বিদ্যমান।
28জাতিগণের গোষ্ঠী সকল! সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।
29সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার সম্মুখে আইস, পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর।
30সমস্ত ভুবন! তাঁহার সাক্ষাতে কম্পমান হও; জগৎও সুস্থির, তাহা বিচলিত হইবে না।
31আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; লোকে জাতিগণের মধ্যে বলুক, সদাপ্রভু রাজত্ব করিতেছেন।
32সমুদ্র ও তন্মধ্যস্থ সকলে গর্জ্জন করুক, ক্ষেত্র ও ক্ষেত্রস্থ সকলই উল্লাসিত হউক।
33তখন বনের বৃক্ষ সকল সদাপ্রভুর সাক্ষাতে আনন্দে গান করিবে; কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন।
34সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
35তোমরা বল, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ কর, আমাদিগকে সংগ্রহ কর, জাতিগণ হইতে উদ্ধার কর, যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
36ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। পরে সকল লোক কহিল, আমেন্, আর সদাপ্রভু প্রশংসা করিল।
37আর দিন দিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়ত পরিচর্য্যা করণার্থে তিনি আফসকে ও তাঁহার ভ্রাতৃগণকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সম্মুখে রাখিলেন।
38ওবেদ-ইদোম ও তাঁহাদের আটষট্টি জন ভ্রাতা এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হইলেন।
39আর তিনি সাদোক যাজককে ও তাঁহার যাজক-ভ্রাতৃগণকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন,
40যেন তাঁহারা হোমবেদির উপরে সদাপ্রভুর উদ্দেশে নিয়ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে হোমবলি উৎসর্গ করেন, এবং সদাপ্রভু ইস্রায়েলকে যে ব্যবস্থা আদেশ করিয়াছিলেন, তাহাতে লিখিত সমস্ত কথানুসারে কার্য্য করেন।
41আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উহাঁদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
42আর উচ্চধ্বনির নিমিত্ত তূরী ও করতাল এবং ঈশ্বরীয় সঙ্গীতের নিমিত্ত বাদ্যযন্ত্র বাজাইতে হেমন ও যিদূথূন উহাদের সঙ্গী, এবং যিদূথূনের পুত্রগণ দ্বারপাল হইলেন।
43পরে সমস্ত লোক আপন আপন গৃহে প্রস্থান করিল; এবং দায়ূদ আপন পরিজনদিগকে আশীর্ব্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.