Home Book13 6 · বাংলা বাইবেল

Book13

Chapter 6

বাংলা বাইবেল
1লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।
2কহাতের সন্তান—অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।
3অম্রামের সন্তান—হারোণ, মোশি এবং মরিয়ম। আর হারোণের সন্তান—নদাব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
4ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,
5অবিশূয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উষি,
6উষির পুত্র সরহিয়, সরহিয়ের পুত্র মরায়োৎ, মরায়োতের পুত্র অমরিয়,
7অমরিয়ের পুত্র অহীটূব, অহীটূবের পুত্র সাদোক,
8সাদোকের পুত্র অহীমাস, অহীমাসের পুত্র অসরিয়,
9অসরিয়ের পুত্র যোহানন, যোহাননের পুত্র অসরিয়;
10ইনি যিরূশালেমে শলোমনের নির্ম্মিত গৃহে যাজকীয় কর্ম্ম করিতেন।
11আর অসরিয়ের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,
12অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম,
13শল্লুমের পুত্র হিল্কিয়,
14হিল্কিয়ের পুত্র অসরিয়, অসরিয়ের পুত্র সরায় ও সরায়ের পুত্র যিহোষাদক।
15যে সময়ে সদাপ্রভু নবূখদ্‌নিৎসরের হস্ত দ্বারা যিহূদা ও যিরূশালেমের লোকদিগকে লইয়া গেলেন, তৎকালে এই যিহোষাদকও গেলেন।
16লেবির সন্তান—গোর্শোম, কহাৎ ও মরারি।
17আর গের্শোমের সন্তানদের নাম এই, লিব্‌নি ও শিমিয়ি।
18আর কহাতের সন্তান অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।
19মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।
20গের্শোমের [সন্তান]; তাঁহার পুত্র লিব্‌নি,
21তাঁহার পুত্র যহৎ, তাঁহার পুত্র সিম্ম, তাঁহার পুত্র যোয়াহ, তাঁহার পুত্র ইদ্দো, তাঁহার পুত্র সেরহ, তাঁহার পুত্র যিয়ত্রয়।
22কহাতের সন্তান—তাঁহার পুত্র অম্মীনাদব,
23তাঁহার পুত্র কোরহ, তাঁহার পুত্র অসীর,
24তাঁহার পুত্র ইল্‌কানা, তাঁহার পুত্র ইবীয়াসফ, তাঁহার পুত্র অসীর, তাঁহার পুত্র তহৎ,
25তাঁহার পুত্র ঊরীয়েল, তাঁহার পুত্র ঊষিয়, তাঁহার পুত্র শৌল।
26ইল্‌কানার সন্তান অমাসয় ও অহীমোৎ।
27ইল্‌কানা; ইল্‌কানার সন্তান—তাঁহার পুত্র সোফী, তাঁহার পুত্র নহৎ, তাঁহার পুত্র ইলীয়াব, তাঁহার পুত্র যিরোহম, তাঁহার পুত্র ইল্‌কানা।
28শমূয়েলের সন্তান, তাঁহার জ্যেষ্ঠ পুত্র [যোয়েল] ও দ্বিতীয় অবিয়।
29মরারির সন্তান—মহলি, তাঁহার পুত্র লিব্‌নি,
30তাঁহার পুত্র শিমিয়ি, তাঁহার পুত্র উষঃ, তাঁহার পুত্র শিমিয়, তাঁহার পুত্র হগিয়, তাঁহার পুত্র অসায়।
31[নিয়ম-সিন্দুক] বিশ্রামস্থান প্রাপ্ত হইলে পর দায়ূদ যাঁহাদিগকে সদাপ্রভুর গৃহে গানের কার্য্যে নিযুক্ত করিলেন, তাঁহাদের নাম।
32শলোমন যে পর্য্যন্ত যিরূশালেমে সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ না করেন, সে পর্য্যন্ত তাঁহারা সমাগম-তাম্বুরূপ আবাসের সম্মুখে গান দ্বারা পরিচর্য্যা করিতেন ও আপন আপন পালা অনুসারে আপন আপন কার্য্যে নিযুক্ত থাকিতেন।
33সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই; কহাতীয়দের সন্তানগণের মধ্যে—হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
34ইনি শমূয়েলের পুত্র, ইনি ইল্‌কানার পুত্র, ইনি যিরোহমের পুত্র, ইনি ইলীয়েলের পুত্র, ইনি তোহের পুত্র,
35ইনি সূফের পুত্র, ইনি ইল্‌কানার পুত্র,
36ইনি মাহতের পুত্র, ইনি অমাসয়ের পুত্র, ইনি ইল্‌কানার পুত্র, ইনি যোয়েলের পুত্র,
37ইনি অসরিয়ের পুত্র, ইনি সফনিয়ের পুত্র, ইনি তহতের পুত্র, ইনি অসীরের পুত্র,
38ইনি ইবীয়াসফের পুত্র, ইনি কোরহের পুত্র, ইনি যিষ্‌হরের পুত্র, ইনি কহাতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইস্রায়েলের পুত্র।
39হেমনের ভ্রাতা আসফ, তিনি তাঁহার দক্ষিণদিকে দাঁড়াইতেন; সেই আসফ বেরিখিয়ের পুত্র, ইনি শিমিয়ের পুত্র,
40ইনি মীখায়েলের পুত্র, ইনি বাসেয়ের পুত্র,
41ইনি মল্কিয়ের পুত্র, ইনি ইৎনির পুত্র,
42ইনি সেরহের পুত্র, ইনি অদায়ার পুত্র, ইনি এথনের পুত্র, ইনি সিম্মের পুত্র,
43ইনি শিমিয়ির পুত্র, ইনি যহতের পুত্র, ইনি গের্শোমের পুত্র, ইনি লেবির পুত্র।
44ইহাঁদের ভ্রাতৃগণ মরারি-সন্তানেরা ইহাঁদের বাম দিকে দাঁড়াইতেন; এথন কীশির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লূকের পুত্র,
45ইনি হশবিয়ের পুত্র, ইনি অমৎসিয়ের পুত্র,
46ইনি হিল্কিয়ের পুত্র,
47ইনি অম্‌সির পুত্র, ইনি বানির পুত্র, ইনি শেমরের পুত্র, ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।
48তাঁহাদের ভ্রাতৃগণ লেবীয়েরা ঈশ্বরের গৃহরূপ আবাসের সমস্ত সেবাকর্ম্মের নিমিত্ত দত্ত হইয়াছিল।
49কিন্তু হারোণ ও তাঁহার পুত্রগণ হোমীয় যজ্ঞবেদির ও ধূপবেদির উপরে উপহার দাহ করিতেন, ঈশ্বরের দাস মোশির সমস্ত আজ্ঞানুসারে অতিপবিত্র স্থানের সমস্ত কার্য্য এবং ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করিতেন।
50হারোণের এই এই সন্তান; তাঁহার পুত্র ইলিয়াসর, তাঁহার পুত্র পীনহস,
51তাঁহার পুত্র অবীশূয়, তাঁহার পুত্র বুক্কি, তাঁহার পুত্র উষি, তাঁহার পুত্র সরাহিয়,
52তাঁহার পুত্র মরায়োৎ, তাঁহার পুত্র অমরিয়,
53তাঁহার পুত্র অহীটূব, তাঁহার পুত্র সাদোক, তাঁহার পুত্র অহীমাস।
54আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুঁলিবাট হইল।
55ফলতঃ তাঁহাদিগকে যিহূদা-দেশস্থ হিব্রোণ ও তাহার চারিদিকের পরিসরভূমি দেওয়া গেল।
56কিন্তু সেই নগরের ক্ষেত্র ও গ্রাম সকল যিফুন্নির পুত্র কালেবকে দেওয়া গেল।
57আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্‌না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়,
58পরিসরের সহিত হিলেন,
59পরিসরের সহিত দবীর, পরিসরের সহিত আশন, পরিসরের সহিত বৈৎশেমশ;
60এবং বিন্যামীনবংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল; সর্ব্বশুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটী নগর হইল।
61আর কহাতের অবশিষ্ট সন্তানদিগকে বংশের গোষ্ঠী হইতে, অর্দ্ধবংশ অর্থাৎ মনঃশির অর্দ্ধেক হইতে, গুলিবাঁট দ্বারা দশটী নগর দত্ত হইল।
62গের্শোম-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখরবংশ, আশেরবংশ, নপ্তালিবংশ ও বাশনস্থ মনঃশিবংশ হইতে তেরটী নগর দত্ত হইল।
63মরারি-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণবংশ, গাদবংশ ও সবূলূনবংশ হইতে গুলিবাঁট দ্বারা বারোটী নগর দত্ত হইল।
64ইস্রায়েল-সন্তানগণ লেবীয়দিগকে এই সকল নগর ও তাহাদের পরিসর-ভূমি দিল।
65তাহারা গুলিবাঁট দ্বারা যিহূদা-সন্তানগণের বংশ ও শিমিয়োন-সন্তানগণের বংশ ও বিন্যামীন-সন্তানগণের বংশ হইতে স্ব স্ব নামে উল্লিখিত এই সকল নগর তাহাদিগকে দিল।
66কহাৎ-সন্তানগণের কোন কোন গোষ্ঠী ইফ্রয়িম বংশ হইতে আপন আপন অধিকারার্থে নগর পাইল।
67তাহারা তাহাদিগকে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ আশ্রয়-নগর শিখিম ও তাহার পরিসর,
68আর পরিসরের সহিত গেষর, পরিসরের সহিত যক্‌মিয়াম, পরিসরের সহিত বৈৎ-হোরণ,
69পরিসরের সহিত অয়ালোন ও পরিসরের সহিত গাৎ-রিম্মোণ;
70এবং মনঃশির অর্দ্ধবংশ হইতে পরিসরের সহিত আনের, পরিসরের সহিত বিল্‌ময়, কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীর জন্য দিল।
71আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্দ্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;
72এবং ইষাখরবংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরৎ,
73পরিসরের সহিত রামোৎ ও পরিসরের সহিত আনেম;
74এবং আশেরবংশ হইতে পরিসরের সহিত মশাল,
75পরিসরের সহিত আব্দোন, পরিসরের সহিত হূকোক ও পরিসরের সহিত রহোব;
76এবং নপ্তালিবংশ হইতে পরিসরের সহিত গালীলস্থ কেদশ, পরিসরের সহিত হম্মোন ও পরিসরের সহিত কিরিয়াথয়িম দত্ত হইল।
77অবশিষ্ট [লেবীয়দিগকে], মরারির সন্তানদিগকে, সবূলূনবংশ হইতে পরিসরের সহিত রিম্মোণো ও পরিসরের সহিত তাবোর;
78এবং যিরীহোর নিকটে যর্দ্দনের ওপারে, অর্থাৎ যর্দ্দনের পূর্ব্বপারে রূবেণবংশ হইতে পরিসরের সহিত প্রান্তরস্থ বেৎসর,
79পরিসরের সহিত যাহসা, পরিসরের সহিত কদেমোৎ ও পরিসরের সহিত মেফাৎ;
80এবং গাদবংশ হইতে পরিসরের সহিত গিলিয়দস্থ রামোৎ, পরিসরের সহিত মহনয়িম,
81পরিসরের সহিত হিষ্‌বোণ ও পরিসরের সহিত যাসের দত্ত হইল।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme