Home Bibles ☰ Books গীতসংহিতা 49:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 49:5 · বাংলা বাইবেল

সেই বিপৎকালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে,

Cross references

আদিপুস্তক 49:17

দান পথে অবস্থিত সর্প, সে মার্গে অবস্থিত ফণী, যে ঘোটকের চরণে দংশন করে, আর তদারূঢ় ব্যক্তি পশ্চাতে পতিত হয়।

গণনা 23:7

তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব-রাজ পূর্ব্বদিকের পর্ব্বতমালা হইতে আনাইলেন; আইস, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।

১ শমূয়েল 26:20

অতএব এখন আমার রক্ত সদাপ্রভুর সাক্ষাৎ হইতে দূরে মৃত্তিকায় পতিত না হউক। ইস্রায়েলের রাজা একটী পিশুর অন্বেষণে বাহিরে আসিয়াছেন, যেমন কেহ পর্ব্বতে তিতির পক্ষীর পিছনে দৌড়িয়া যায়।

গীতসংহিতা 22:16

কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে; তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে।

গীতসংহিতা 23:4

যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।

গীতসংহিতা 27:1

সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?

গীতসংহিতা 38:4

কেননা আমার অপরাধসমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে, ভারী বোঝার ন্যায় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী।

গীতসংহিতা 46:1

ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।

গীতসংহিতা 56:6

তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।

গীতসংহিতা 78:2

আমি দৃষ্টান্তকথায় আপন মুখ খুলিব, আমি পুরাকালের গূঢ় বাক্য সকল ব্যক্ত করিব;

হিতোপদেশ 5:22

দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।

হিতোপদেশ 24:10

সঙ্কটের দিনে যদি অবসন্ন হও, তবে তোমার শক্তি সঙ্কুচিত।

Interlinear

Choose Theme