Home Bibles হিতোপদেশ 24:10 · বাংলা বাইবেল
হিতোপদেশ 24:10 · বাংলা বাইবেল

সঙ্কটের দিনে যদি অবসন্ন হও, তবে তোমার শক্তি সঙ্কুচিত।

Cross references

১ শমূয়েল 27:1

পরে দায়ূদ মনে মনে কহিলেন, ইহার মধ্যে কোন এক দিন আমি শৌলের হস্তে বিনষ্ট হইব। পলেষ্টীয়দের দেশে পলায়ন ব্যতিরেকে আমার আর মঙ্গল নাই; তথায় গেলে শৌল ইস্রায়েলের সমস্ত অঞ্চলে আমার অন্বেষণ করিতে ক্ষান্ত হইবেন, এবং আমি তাঁহার হস্ত হইতে রক্ষা পাইব।

ইয়োব 4:5

তবু এক্ষণে [দুঃখ] তোমার নিকটে আসিলে তুমি কাতর হইতেছ; তাহা তোমাকে স্পর্শ করিলে তুমি বিহ্বল হইতেছ।

যিশাইয় 40:28

তুমি কি শুন নাই? অনাদি অনন্ত ঈশ্বর, সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্ত্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না; তাঁহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না।

যিরমিয় 51:46

আর তোমাদের হৃদয়কে দ্রব হইতে দিও না, এবং দেশের মধ্যে যে জনরব শুনা যাইবে, তাহাতে ভীত হইও না, কেননা এক বৎসর এক জনরব উঠিবে, তৎপরে আর এক বৎসর আর এক জনরব উঠিবে; দেশে দৌরাত্ম্য, শাসনকর্ত্তা শাসনকর্ত্তার বিপক্ষ হইবে।

যোহন 4:8

কেননা তাঁহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন।

২ করিন্থীয় 4:1

এই জন্য আমরা এই পরিচর্য্যা-পদ প্রাপ্ত হওয়ায়, যেরূপে দয়া পাইয়াছি, তদনুসারে নিরুৎসাহ হই না;

ইফিষীয় 3:13

অতএব আমার যাচ্ঞা এই, তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে, তাহাতে যেন নিরুৎসাহ না হও; সে সকল তোমাদের গৌরব।

ইব্রীয় 12:3

তাঁহাকেই আলোচনা কর, যিনি আপনার বিরুদ্ধে পাপিগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও।

প্রকাশিত বাক্য 2:3

এবং তোমার ধৈর্য্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই।

প্রকাশিত বাক্য 2:13

আমি জানি, তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে। আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আমার বিশ্বাস অস্বীকার কর নাই; আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে তথায় নিহত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার কর নাই।

Interlinear

Choose Theme