Home Bibles যিহোশূয় 19:22 · বাংলা বাইবেল
যিহোশূয় 19:22 · বাংলা বাইবেল

আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।

Cross references

যিহোশূয় 19:12

আর সারীদ হইতে পূর্ব্বদিকে, সূর্য্যোদয় দিকে ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্য্যন্ত গেল; পরে দাবরৎ পর্য্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।

যিহোশূয় 19:38

ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর, যিরোণ, মিগ্দলএল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সহিত ঊনিশটী নগর।

যিহোশূয় 21:16

পরিসরের সহিত দবীর, পরিসরের সহিত ঐন, পরিসরের সহিত যুটা ও পরিসরের সহিত বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার হইতে এই নয়টী নগর দিল।

বিচারকগণ 4:6

পরে তিনি লোক পাঠাইয়া কেদশ-নপ্তালি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্ব্বতে লোক লইয়া যাও, নপ্তালি-সন্তানগণের ও সবূলূন-সন্তানগণের দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও;

বিচারকগণ 4:12

পরে সীষরা এই সংবাদ পাইলেন যে, অবীনোয়মের পুত্র বারক তাবোর পর্ব্বতে উঠিয়াছে।

১ শমূয়েল 6:9

আর দেখিও, সিন্দুক যদি নিজ সীমার পথ দিয়া বৈৎ-শেমশে যায়, তবে তিনিই আমাদের এই মহৎ অমঙ্গল ঘটাইয়াছেন; নতুবা জানিব, আমাদিগকে যে হস্ত আঘাত করিয়াছে সে তাঁহার নয়, কিন্তু আমাদের প্রতি আকস্মিক ঘটনা হইয়াছে।

১ রাজাবলি 4:9

মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে ও এলোন-বৈৎহাননে বিন্‌-দেকর।

২ রাজাবলি 14:11

অতএব ইস্রায়েল-রাজ যিহোয়াশ যুদ্ধযাত্রা করিলেন, এবং যিহূদার অধিকারস্থ বৈৎশেমশে তিনি ও যিহূদার অমৎসিয় রাজা পরস্পর মুখ দেখাদেখি করিলেন।

১ ইতিহাস 6:62

গের্শোম-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখরবংশ, আশেরবংশ, নপ্তালিবংশ ও বাশনস্থ মনঃশিবংশ হইতে তেরটী নগর দত্ত হইল।

১ ইতিহাস 6:77

অবশিষ্ট [লেবীয়দিগকে], মরারির সন্তানদিগকে, সবূলূনবংশ হইতে পরিসরের সহিত রিম্মোণো ও পরিসরের সহিত তাবোর;

গীতসংহিতা 89:12

তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ; তাবোর ও হর্ম্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।

যিরমিয় 46:18

বাহিনীগণের সদাপ্রভু যাঁহার নাম, সেই রাজা কহেন, আমার জীবনের দিব্য, পর্ব্বতগণের মধ্যে তাবোরের সদৃশ কিম্বা সমুদ্রের নিকটস্থ কর্মিলের সদৃশ এক ব্যক্তি আসিবে।

Interlinear

Choose Theme