Home Bibles ১ ইতিহাস 6:62 · বাংলা বাইবেল
১ ইতিহাস 6:62 · বাংলা বাইবেল

গের্শোম-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখরবংশ, আশেরবংশ, নপ্তালিবংশ ও বাশনস্থ মনঃশিবংশ হইতে তেরটী নগর দত্ত হইল।

Cross references

যাত্রাপুস্তক 2:22

পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গের্শোম [তত্রপ্রবাসী] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি।

যিহোশূয় 19:22

আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।

যিহোশূয় 21:6

আর গের্শোন-সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইষাখর বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মনঃশির অর্দ্ধ বংশ হইতে তেরটী নগর পাইল।

যিহোশূয় 21:7

আর মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ হইতে বারোটী নগর পাইল।

যিহোশূয় 21:27

পরে তাহারা লেবীয়দের গোষ্ঠীদের মধ্যে গের্শোন-সন্তানগণকে মনঃশির অর্দ্ধ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলন, এবং পরিসরের সহিত বীষ্টরা, এই দুইটী নগর দিল।

১ ইতিহাস 6:48

তাঁহাদের ভ্রাতৃগণ লেবীয়েরা ঈশ্বরের গৃহরূপ আবাসের সমস্ত সেবাকর্ম্মের নিমিত্ত দত্ত হইয়াছিল।

১ ইতিহাস 6:71

আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্দ্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;

Interlinear

Choose Theme