Cross references
শালবীন, অয়ালোন,
যিৎলা, এলোন,
পরিসরের সহিত দবীর, পরিসরের সহিত ঐন, পরিসরের সহিত যুটা ও পরিসরের সহিত বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার হইতে এই নয়টী নগর দিল।
ইমোরীয়েরা হেরস পর্ব্বতে, অয়ালোনে ও শাল্বীমে বাস করিতে থাকিল; কিন্তু যোষেফকুলের হস্ত বলবৎ হইয়া উঠিল, তাহাতে উহারা কর্ম্মাধীন দাস হইল।
আর দেখিও, সিন্দুক যদি নিজ সীমার পথ দিয়া বৈৎ-শেমশে যায়, তবে তিনিই আমাদের এই মহৎ অমঙ্গল ঘটাইয়াছেন; নতুবা জানিব, আমাদিগকে যে হস্ত আঘাত করিয়াছে সে তাঁহার নয়, কিন্তু আমাদের প্রতি আকস্মিক ঘটনা হইয়াছে।
আর সেই দুই গাভী বৈৎ-শেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন।
আর বৈৎ-শেমশের লোকেরা কহিল, সদাপ্রভুর সাক্ষাতে, এই পবিত্র ঈশ্বরের সাক্ষাতে, কে দাঁড়াইতে পারে? আর তিনি আমাদের হইতে কাহার কাছে যাইবেন?