Home Bibles গীতসংহিতা 89:12 · বাংলা বাইবেল
গীতসংহিতা 89:12 · বাংলা বাইবেল

তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ; তাবোর ও হর্ম্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।

Cross references

দ্বিতীয় বিবরণ 3:8

সেই সময়ে আমরা যর্দ্দনের পূর্ব্বপারস্থ ইমোরীয়দের দুই রাজার হস্ত হইতে অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত সমস্ত দেশ হস্তগত করিলাম।

যিহোশূয় 12:1

যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত, এবং পূর্ব্বদিক্‌স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।

যিহোশূয় 19:22

আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।

বিচারকগণ 4:6

পরে তিনি লোক পাঠাইয়া কেদশ-নপ্তালি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্ব্বতে লোক লইয়া যাও, নপ্তালি-সন্তানগণের ও সবূলূন-সন্তানগণের দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও;

বিচারকগণ 4:12

পরে সীষরা এই সংবাদ পাইলেন যে, অবীনোয়মের পুত্র বারক তাবোর পর্ব্বতে উঠিয়াছে।

ইয়োব 26:7

তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন,

গীতসংহিতা 24:1

পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই; জগৎ ও তন্নিবাসিগণ তাঁহার।

গীতসংহিতা 24:2

কেননা তিনিই সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন।

গীতসংহিতা 65:12

তাহা প্রান্তরস্থ চরাণি-স্থান সকলেতে ক্ষরে; এবং উপপর্ব্বতগণ হর্ষরূপ কটিবন্ধন পায়।

গীতসংহিতা 98:8

নদ নদীগণ করতালী দিউক, পর্ব্বতগণ সকসঙ্গে আনন্দগান করুক;

গীতসংহিতা 115:16

স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য-সন্তানদিগকে দিয়াছেন।

গীতসংহিতা 133:3

তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে; কারণ তথায় সদাপ্রভু আশীর্ব্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।

যিশাইয় 35:1

প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।

যিশাইয় 49:13

আকাশমণ্ডল, আনন্দ-রব কর, পৃথিবী, উল্লাসিত হও; পর্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন, আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন।

যিশাইয় 55:12

কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে। পর্ব্বত ও উপপর্ব্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।

যিরমিয় 46:18

বাহিনীগণের সদাপ্রভু যাঁহার নাম, সেই রাজা কহেন, আমার জীবনের দিব্য, পর্ব্বতগণের মধ্যে তাবোরের সদৃশ কিম্বা সমুদ্রের নিকটস্থ কর্মিলের সদৃশ এক ব্যক্তি আসিবে।

Interlinear

Choose Theme