আর সারীদ হইতে পূর্ব্বদিকে, সূর্য্যোদয় দিকে ফিরিয়া কিশ্লোৎ-তাবোরের সীমা পর্য্যন্ত গেল; পরে দাবরৎ পর্য্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।
Cross references
আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।
আর ইষাখর বংশের অধিকার হইতে পরিসরের সহিত কিশিয়োন,
পরে তিনি লোক পাঠাইয়া কেদশ-নপ্তালি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্ব্বতে লোক লইয়া যাও, নপ্তালি-সন্তানগণের ও সবূলূন-সন্তানগণের দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও;
পরে সীষরা এই সংবাদ পাইলেন যে, অবীনোয়মের পুত্র বারক তাবোর পর্ব্বতে উঠিয়াছে।
এবং ইষাখরবংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরৎ,
তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ; তাবোর ও হর্ম্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।