Home Bibles যিহোশূয় 13:26 · বাংলা বাইবেল
যিহোশূয় 13:26 · বাংলা বাইবেল

আর হিষ্‌বোন হইতে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্য্যন্ত এবং মহনয়িম হইতে দবীরের সীমা পর্য্যন্ত;

Cross references

আদিপুস্তক 31:49

এই জন্য তাহার নাম গিলিয়দ, এবং মিস্পা [প্রহরি-স্থান] রাখা গেল; কেননা তিনি কহিলেন, আমরা পরস্পর অদৃশ্য হইলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকিবেন।

আদিপুস্তক 32:1

আর যাকোব আপন পথে অগ্রসর হইলে ঈশ্বরের দূতগণ তাঁহার সঙ্গে সাক্ষাৎ করিলেন।

যিহোশূয় 20:8

আর যিরীহোর নিকটস্থ যর্দ্দনের পূর্ব্বপারে আহারা রূবেণ বংশের অধিকার হইতে সমভূমির প্রান্তরে স্থিত বেৎসর, গাদ বংশের অধিকার হইতে গিলিয়দস্থিত রামোৎ, ও মনঃশি বংশের অধিকার হইতে বাশনস্থ গোলন নিরূপণ করিল।

যিহোশূয় 21:38

আর গাদ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ,

বিচারকগণ 10:17

ঐ সময়ে অম্মোন-সন্তানগণ সমাহূত হইয়া গিলিয়দে শিবির স্থাপন করিল। আর ইস্রায়েল-সন্তানগণ একত্র হইয়া মিস্‌পাতে শিবির স্থাপন করিল।

বিচারকগণ 11:11

পরে যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গের সহিত গেলেন; তাহাতে লোকেরা তাঁহাকে আপনাদের প্রধান ও শাসনকর্ত্তা করিল; পরে যিপ্তহ মিস্‌পাতে সদাপ্রভুর সাক্ষাতে আপনার সমস্ত কথা কহিলেন।

বিচারকগণ 11:29

পরে সদাপ্রভুর আত্মা যিপ্তহের উপরে আসিলেন, আর তিনি গিলিয়দ ও মনঃশি প্রদেশ দিয়া গিলিয়দের মিস্‌পীতে গমন করিলেন; এবং গিলিয়দের মিস্‌পী হইতে অম্মোন-সন্তানগণের নিকটে গেলেন।

২ শমূয়েল 2:8

ইতিমধ্যে নেরের পুত্র অব্‌নের শৌলের সেনাপতি, শৌলের পুত্র ঈশ্‌বোশৎকে ওপারে মহনয়িমে লইয়া গেলেন;

২ শমূয়েল 9:4

রাজা কহিলেন, সে কোথায়? সীবঃ রাজাকে কহিল, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাটীতে আছেন।

২ শমূয়েল 17:27

দায়ূদ মহনয়িমে উপস্থিত হইলে পর অম্মোন-সন্তানদিগের রব্বা-নিবাসী নাহশের পুত্র শোবি, আর লোদবার-নিবাসী অম্মীয়েলের পুত্র মাখীর, এবং রোগলীম-নিবাসী গিলিয়দীয় বর্সিল্লয় দায়ূদের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য শয্যা, ডাবর,

১ রাজাবলি 22:3

আর ইস্রায়েলের রাজা আপন দাসদিগকে কহিলেন, রামোৎ-গিলিয়দ যে আমাদের, ইহা কি তোমরা জান না? কিন্তু আমরা অরামের রাজার হস্ত হইতে তাহা না লইয়া চুপ করিয়া আছি।

Interlinear

Choose Theme