Home Bibles ☰ Books যিহোশূয় 21:38 · বাংলা বাইবেল
যিহোশূয় 21:38 · বাংলা বাইবেল

আর গাদ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ,

Cross references

আদিপুস্তক 32:2

তখন যাকোব তাঁহাদিগকে দেখিয়া কহিলেন, এ ঈশ্বরের সেনাদল, অতএব সেই স্থানের নাম মহনয়িম [দুই সেনাদল] রাখিলেন।

দ্বিতীয় বিবরণ 4:43

নগর তিনটী এই এই, রূবেণীয়দের জন্য সমভূমিতে প্রান্তরস্থ বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দস্থিত রামোৎ, এবং মনঃশীয়দের জন্য বাশনস্থিত গোলন।

যিহোশূয় 13:26

আর হিষ্‌বোন হইতে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্য্যন্ত এবং মহনয়িম হইতে দবীরের সীমা পর্য্যন্ত;

যিহোশূয় 13:30

তাহাদের সীমা মহনয়িম অবধি সমস্ত বাশন, বাশনের রাজা ওগের সমস্ত রাজ্য ও বাশনস্থ যায়ীরের সমস্ত নগর অর্থাৎ ষাইট নগর;

যিহোশূয় 20:8

আর যিরীহোর নিকটস্থ যর্দ্দনের পূর্ব্বপারে আহারা রূবেণ বংশের অধিকার হইতে সমভূমির প্রান্তরে স্থিত বেৎসর, গাদ বংশের অধিকার হইতে গিলিয়দস্থিত রামোৎ, ও মনঃশি বংশের অধিকার হইতে বাশনস্থ গোলন নিরূপণ করিল।

২ শমূয়েল 17:24

পরে দায়ূদ মহনয়িমে আসিলেন, এবং সমস্ত ইস্রায়েল লোকের সহিত অবশালোম যর্দ্দন পার হইল।

২ শমূয়েল 19:32

বর্সিল্লয় অতি বৃদ্ধ, আশী বৎসর বয়স্ক ছিলেন; আর মহনয়িমে রাজার অবস্থিতিকালে তিনি রাজার খাদ্য যোগাইয়াছিলেন, কারণ তিনি এক জন খুব বড় মানুষ ছিলেন।

১ রাজাবলি 4:13

রামোৎ-গিলিয়দে বিন্‌-গেবর; গিলিয়দস্থ মনঃশি-সন্তান যায়ীরের গ্রাম সকল, এবং বাশনস্থ অর্গোব অঞ্চল, প্রাচীরবেষ্টিত ও পিত্তলের অর্গলবিশিষ্ট ষাটটী বৃহৎ নগর তাঁহার অধীন ছিল।

১ রাজাবলি 4:14

মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

১ রাজাবলি 22:3

আর ইস্রায়েলের রাজা আপন দাসদিগকে কহিলেন, রামোৎ-গিলিয়দ যে আমাদের, ইহা কি তোমরা জান না? কিন্তু আমরা অরামের রাজার হস্ত হইতে তাহা না লইয়া চুপ করিয়া আছি।

১ ইতিহাস 6:80

এবং গাদবংশ হইতে পরিসরের সহিত গিলিয়দস্থ রামোৎ, পরিসরের সহিত মহনয়িম,

Interlinear

Choose Theme