Home Bibles ☰ Books ২ শমূয়েল 17:27 · বাংলা বাইবেল
২ শমূয়েল 17:27 · বাংলা বাইবেল

দায়ূদ মহনয়িমে উপস্থিত হইলে পর অম্মোন-সন্তানদিগের রব্বা-নিবাসী নাহশের পুত্র শোবি, আর লোদবার-নিবাসী অম্মীয়েলের পুত্র মাখীর, এবং রোগলীম-নিবাসী গিলিয়দীয় বর্সিল্লয় দায়ূদের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য শয্যা, ডাবর,

Cross references

১ শমূয়েল 11:1

পরে অম্মোনীয় নাহশ আসিয়া যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করিলেন; আর যাবেশের সমস্ত লোক নাহশকে কহিল, আপনি আমাদের সহিত নিয়ম স্থির করুন; আমরা আপনার দাস হইব।

২ শমূয়েল 9:4

রাজা কহিলেন, সে কোথায়? সীবঃ রাজাকে কহিল, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাটীতে আছেন।

২ শমূয়েল 10:1

তৎপরে অম্মোন-সন্তানদের রাজা মরিলে তাঁহার পুত্র হানূন তাঁহার পদে রাজা হইলেন।

২ শমূয়েল 12:26

ইতিমধ্যে যোয়াব অম্মোন-সন্তানদের রব্বা নগরের প্রতিকূলে যুদ্ধ করিয়া রাজনগর হস্তগত করিলেন।

২ শমূয়েল 12:29

তখন দায়ূদ সমস্ত লোককে একত্র করিলেন, ও রব্বাতে গিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করিলেন।

২ শমূয়েল 19:31

আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম হইতে নামিয়া আসিয়াছিলেন, তিনি রাজাকে যর্দ্দনের পারে রাখিয়া যাইবার আশয়ে তাঁহার সহিত যর্দ্দন পার হইয়াছিলেন।

২ শমূয়েল 19:32

বর্সিল্লয় অতি বৃদ্ধ, আশী বৎসর বয়স্ক ছিলেন; আর মহনয়িমে রাজার অবস্থিতিকালে তিনি রাজার খাদ্য যোগাইয়াছিলেন, কারণ তিনি এক জন খুব বড় মানুষ ছিলেন।

২ শমূয়েল 19:33

রাজা বর্সিল্লয়কে কহিলেন, তুমি আমার সহিত পার হইয়া আইস, আমি তোমাকে যিরূশালেমে আমার সঙ্গে প্রতিপালন করিব।

১ রাজাবলি 2:7

কিন্তু গিলিয়দীয় বর্সিল্লয়ের পুত্রগণের প্রতি সদয় ব্যবহার করিও, এবং তোমার মেজে ভোজনকারী লোকদের মধ্যে তাহাদিগকে স্থান দিও; কেননা তোমার ভ্রাতা অবশালোমের সম্মুখ হইতে আমার পলায়নকালে তাহারা তদ্রূপে আমার কাছে আসিয়াছিল।

এজরা 2:61

আর যাজক-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানগণ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল।

Interlinear

Choose Theme