Home Bibles ২ শমূয়েল 2:8 · বাংলা বাইবেল
২ শমূয়েল 2:8 · বাংলা বাইবেল

ইতিমধ্যে নেরের পুত্র অব্‌নের শৌলের সেনাপতি, শৌলের পুত্র ঈশ্‌বোশৎকে ওপারে মহনয়িমে লইয়া গেলেন;

Cross references

আদিপুস্তক 32:2

তখন যাকোব তাঁহাদিগকে দেখিয়া কহিলেন, এ ঈশ্বরের সেনাদল, অতএব সেই স্থানের নাম মহনয়িম [দুই সেনাদল] রাখিলেন।

আদিপুস্তক 32:3

তাহার পর যাকোব আপনার অগ্রে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁহার ভ্রাতা এষৌর নিকটে দূতগণকে পাঠাইলেন।

১ শমূয়েল 14:50

আর শৌলের স্ত্রীর নাম অহীনোয়ম, তিনি অহীমাসের কন্যা; এবং তাঁহার সেনাপতির নাম অব্‌নের; ইনি শৌলের পিতৃব্য নেরের পুত্র।

১ শমূয়েল 17:55

আর শৌল যখন ঐ পলেষ্টীয়ের বিরুদ্ধে দায়ূদকে যাইতে দেখিয়াছিলেন, তখন সেনাপতি অব্‌নেরকে বলিয়াছিলেন, অব্‌নের এ যুবক কাহার পুত্র? অব্‌নের বলিয়াছিলেন, হে রাজন্‌! আপনার জীবিত প্রাণের দিব্য, আমি তাহা বলিতে পারি না।

১ শমূয়েল 26:14

তখন দায়ূদ লোকদিগকে ও নেরের পুত্র অব্‌নেরকে ডাকিয়া কহিলেন, হে অব্‌নের, তুমি কি উত্তর দিবে না? তখন অব্‌নের উত্তর করিলেন, রাজার কাছে চেঁচাইতেছ তুমি কে?

২ শমূয়েল 2:29

পরে অব্‌নের ও তাঁহার লোকেরা অরাবা তলভূমি দিয়া সেই সমস্ত রাত্রি চলিয়া যর্দ্দন পার হইলেন, এবং সমুদয় বিথোণ দিয়া মহনয়িমে উপস্থিত হইলেন।

২ শমূয়েল 3:7

কিন্তু অয়ার কন্যা রিস্‌পা নাম্নী এক স্ত্রী শৌলের উপপত্নী ছিল; [ঈশ্‌বোশৎ] অব্‌নেরকে কহিলেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করিয়াছ?

২ শমূয়েল 3:38

আর রাজা আপন দাসগণকে কহিলেন, তোমরা কি জান না যে, অদ্য ইস্রায়েলের মধ্যে প্রধান ও মহান্‌ এক জন পতিত হইলেন? আর রাজপদে অভিষিক্ত হইলেও অদ্য আমি দুর্ব্বল;

২ শমূয়েল 4:5

একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্‌বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন।

২ শমূয়েল 17:24

পরে দায়ূদ মহনয়িমে আসিলেন, এবং সমস্ত ইস্রায়েল লোকের সহিত অবশালোম যর্দ্দন পার হইল।

২ শমূয়েল 17:26

পরে ইস্রায়েল ও অবশালোম গিলিয়দ দেশে শিবির স্থাপন করিল।

১ ইতিহাস 8:33

নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।

১ ইতিহাস 9:39

আর নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।

১ ইতিহাস 12:30

আর ইফ্রয়িম-সন্তানদের মধ্যে বিংশতি সহস্র আট শত বলবান বীর, তাহারা আপন আপন পিতৃকুলে বিখ্যাত ছিল।

Interlinear

Choose Theme