আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দ্দনের পূর্ব্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্য্যন্ত যর্দ্দন ও তাহার অঞ্চল।
Cross references
কিন্তু যাকোব সুক্কোতে গমন করিয়া আপনার জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটী কুটীর নির্ম্মাণ করিলেন, এই জন্য সেই স্থান সুক্কোৎ [কুটীর সকল] নাম আখ্যাত আছে।
দীবোন, যাসের, নিম্রা, হিষ্বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,
যাসের ও যগ্বিহ, এবং বৈৎ-নিম্রা ও বৈৎ-হারণ, এই সকল প্রাচীরবেষ্টিত নগর ও মেষবাথান নির্ম্মাণ করিল।
পরে সে সীমা শফাম হইতে ঐনের পূর্ব্বদিক্ হইয়া রিব্লা পর্য্যন্ত নামিয়া যাইবে; সে সীমা নামিয়া পূর্ব্বদিকে কিন্নেরৎ হ্রদের তট পর্য্যন্ত যাইবে।
আর অরাবা তলভূমি, যর্দ্দন ও তৎপরিসীমা, কিন্নেরৎ হইতে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্ব্বদিকে পিস্গা-পার্শ্বের নীচে লবণসমুদ্র পর্য্যন্ত রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।
এবং উত্তরে, পর্ব্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;
এবং কিন্নেরৎ হ্রদ পর্য্যন্ত অরাবা তলভূমিতে, পূর্ব্বদিকে, ও বৈৎ-যিশীমোতের পথে আরাবা তলভূমিস্থ লবণসমুদ্র পর্য্যন্ত, পূর্ব্ব দিকে, এবং পিস্গা-পার্শ্বের নিম্নস্থিত দক্ষিণ দেশে কর্ত্তৃত্ব করিতেছিলেন।
আর তিনি সুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুটী দেও, কেননা তাহারা শ্রান্ত হইয়াছে; আর আমি সেবহ ও সল্মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাইতেছি।
এমন সময়ে সুক্কোৎ-নিবাসীদের এক যুবককে ধরিয়া জিজ্ঞাসাবাদ করিলেন; তাহাতে সে সুক্কোতের অধ্যক্ষগণের ও তথাকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখাইয়া দিল।
রাজা যর্দ্দনের অঞ্চলে সুক্কোৎ ও সর্ত্তনের মধ্যস্থিত কর্দ্দম ভূমিতে তাহা ঢালাইলেন।
একদা যখন লোকসমূহ তাঁহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেষরৎ হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন,