Book26
Chapter 15
বাংলা বাইবেল1পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
2হে মনুষ্য-সন্তান, অন্য সকল গাছ অপেক্ষা দ্রাক্ষালতার গাছ, বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার শাখা, কিসে শ্রেষ্ঠ?
3কোন কার্য্যের নিমিত্ত কি তাহা হইতে কাষ্ঠ গ্রহণ করা যায়? কিম্বা কোন পাত্র ঝুলাইবার জন্য কি তাহাতে দাণ্ডা নির্ম্মিত হয়?
4দেখ, তাহা ভক্ষ্যরূপে অগ্নিতে ফেলিয়া দেওয়া যায়; অগ্নি তাহার দুই অগ্রভাগ গ্রাস করিল, মধ্যদেশ দগ্ধ হইল; তাহা কি কোন কার্য্যে লাগিবে?
5দেখ, অবিকল থাকিতে তাহা কোন কার্যে লাগিত না, তবে যখন অগ্নি ভক্ষিত হইল, দগ্ধ হইল, তখন তাহা কি কোন কার্য্যে লাগিতে পারিবে?
6অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন অগ্নিভক্ষিত হইবার জন্য বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার গাছ দিয়াছি, তেমনি যিরূশালেম-নিবাসী লোকদিগকে দিলাম।
7আমি তাহাদের বিরুদ্ধে মুখ রাখিব; অগ্নি হইতে উত্তীর্ণ হইলেও অগ্নি তাহাদিগকে গ্রাস করিবে; যখন আমি তাহাদের বিরুদ্ধে মুখ রাখি, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
8আর আমি দেশ ধ্বংসস্থান করিব, কারণ তাহার সত্যলঙ্ঘন করিয়াছে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.